
পহেলগাঁওয়ে নাশকতার জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক প্রোজেক্ট! ছ’বছর আগে পথ স্যানিটাইজেশন না থাকায় শ্রীনগর থেকে মাত্র ২৫ কিলোমিটার আগে পুলওয়ামায় নাশকতা চালায় জৈশ-ই-মহম্মদের সন্ত্রাসবাদী আদিল আহমেদ দার। যার জেরে শহিদ হতে হয় ৪০সিআরপিএফ জওয়ানকে।
সেই আশঙ্কা নতুন করে উঠতে শুরু করেছে প্রধানমন্ত্রীর স্বপ্নের রেল প্রকল্পকে ঘিরে। গোয়েন্দা বিভাগের মাথায় ঘুরছে সম্প্রতি বালুচিস্তানে ঘটে যাওয়া জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনাও।
যদিও আপাতত গোটা লাইনজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে জিআরপিএফ। টানেল, ব্রিজ থেকে শুরু করে সাধারণ অংশ-প্রকল্পের প্রতিটি ইঞ্চি মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়।
