গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports উয়েফা নেশন্স : জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স

    উয়েফা নেশন্স : জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স

    উয়েফা নেশন্স লিগের ট্রফি জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ সুযোগটিও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। স্টুটগার্টে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হলো তাদের।ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলেই এগিয়ে যায় ফ্রান্স।

    ৪৫ মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস থেকে ডান পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে দেন পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে।দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানির হয়ে সমতা ফেরান দেনিজ উনদাভ, কিন্তু ভিএআর চেক করে গোলটি বাতিল করা হয় অফসাইডের কারণে। এরপরও একের পর এক আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে উভয় দল।৬৯ মিনিটে ফরাসি ফরোয়ার্ড মার্কোস থুরামের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিছুক্ষণ পর এমবাপ্পের আরেকটি ফ্লিক শটও কর্নারে পাঠান তিনি।

    তবে ৮৪ মিনিটে আর রক্ষা হয়নি। বাম দিক থেকে উঠে আসা আক্রমণে পোস্টের সামনে একেবারে ফাঁকা থাকেন এমবাপ্পে। কিন্তু গোলের লোভ না করে সতীর্থ মাইকেল ওলিসেকে পাস বাড়ান তিনি। সহজ টোকায় গোল করে ব্যবধান ২-০ করেন ওলিসে।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে ফ্রান্স। আর নিজেদের মাঠে হতাশা নিয়ে চতুর্থ হয় জার্মানি।