গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports মায়ামিতে বার্সেলোনার লা লিগা খেলার অনুমতি

    মায়ামিতে বার্সেলোনার লা লিগা খেলার অনুমতি

    0
    139
    ছবি সৌজন্যে : এক্স

    লা লিগা মানেই স্পেনের ঘরোয়া ফুটবল।তবে এবার ব্যতিক্রম ঘটছে একটি ম্যাচে।

    চলতি সিজনে ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের একটি ম্যাচ আমেরিকার মায়ামিতে খেলতে যাচ্ছে বার্সেলোনা।রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ,আরএফইএফ এই আয়োজনের জন্য অনুমতি চেয়েছিল উয়েফার কাছে।ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিশেষ বিবেচনায় এই ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে।এদিকে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ফিফার বর্তমান নীতি এই ধরনের ঘটনার ক্ষেত্রে পর্যাপ্তভাবে স্পষ্ট নয়, সেখানে নির্দিষ্ট দিকনির্দেশ-র অভাব রয়েছে।তবে উয়েফা জোর দিয়ে জানিয়েছে, নীতিগতভাবে তারা নিজেদের দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের বিরোধিতা করে।উয়েফার বিবৃতিতে বলা হয়, তাঁরা আবারও স্পষ্ট করে বলছেন, নিজের দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের বিরোধিতায় অটল রয়েছে উয়েফা।গত মাসে আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ করা হয়।

    সেখানে ফ্যান, লিগ, ক্লাব, খেলোয়াড় ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যাপক আপত্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, যেহেতু সংশ্লিষ্ট ফিফা নীতি, যা বর্তমানে পর্যালোচনার অধীন আছে, তা পর্যাপ্ত স্পষ্ট ও বিস্তারিত নয়, ফলে উয়েফা নির্বাহী কমিটি ব্যতিক্রম হিসেবে এই দুটি প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন করেছে।