
আগামী ২৪ ও ২৫ মার্চ হচ্ছে না ব্যাঙ্ক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে । পাশাপাশি এও জানানো হয়েছে , ধর্মঘট সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েসনের সঙ্গে বৈঠক হয়েছে । বৈঠক ফলপ্রসু হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউএফবিইউ।
তবে তারা জানিয়েছে , এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সংগঠনের তরফে ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ফলে শনি থেকে মঙ্গল টানা চার দিন ব্যাঙ্ক ধর্মঘটে ব্যাপক গ্রাহক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছিল। এটিএম পরিষেবাতেও ব্যাঘাত ঘটতে পারে বলে দাবি করেছিল বিভিন্ন সংগঠন।
