
রেবেকা চেপেতেগেই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ছিলেন। তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন। তবে মৃত্যুর সঙ্গে টানা ৪ দিন লড়াইয়ের পর হার মানলেন উগান্ডার অ্যাথলেট। এর আগে ১ সেপ্টেম্বর রেবেকার শরীরে আগুন লাগিয়ে দেন তার প্রেমিক ডিকসন এনডিয়েমা।
প্যারিস অলিম্পিকে উগান্ডার হয়ে ম্যারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা। উগান্ডার হয়ে অংশ নিলেও থাকতেন প্রতিবেশী দেশ কেনিয়ায়।ম্যারাথনে ৪৪তম হওয়া অ্যাথলেটের বাড়িতে সঙ্গে দেখা করতে এসে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগে দেন প্রেমিক ডিকসন। এতে শরীরের ৭৫ শতাংশের বেশি পুড়ে যায়।এমন সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর হার মানতে বাধ্য হয়েছেন রেবেকা।৩৩ বছর বয়সী অ্যাথলেটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উগান্ডার অলিম্পিক কমিটি।সোশ্যাল মিডিয়া এক্সে সংস্থাটির সভাপতি ডোনাল্ড রুকারে লিখেছেন,অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপেতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর সংবাদ শুনেছেন।তার প্রেমিক জঘন্য আক্রমণ করেছিল। তার আত্মার শান্তি কামনা করছেন এবং মেয়েদের বিরুদ্ধে এমন নির্যাতনের কঠোর নিন্দা জানাছেন।উগান্ডা একজন দুর্দান্ত অ্যাথলেটকে হারাল বলে জানিয়েছেন ডোনাল্ড। তিনি লিখেছেন,আক্রমণটা কাপুরুষোচিত ও বিবেকহীন ছিল। যার কারণে একজন দুর্দান্ত অ্যাথলেটকে হারাতে হল।উল্লেখ্য,২০২১ সালের পর তৃতীয় মহিলা অ্যাথলেট হিসেবে এমন পাশবিক হামলায় জীবন হারালেন রেবেকা।









