গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে শাকিরার সঙ্গে ‘গেটো কিডস’

    বিশ্বকাপে শাকিরার সঙ্গে ‘গেটো কিডস’

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের এবারের আসর অভিনব বেশ কিছু উদ্যোগ নিয়েছে ফিফা।এবারের আসরে প্রথমবারের মত অংশ নেবে ৪৮টি দল। শুধু তাই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের মধ্যবিরতিতে হাফ টাইম শো শো আয়োজন করা হবে।

    আর তাতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ দল বিটিএস।এদিকে হাফ টাইম শো- এর অনুষ্ঠানে পথশিশুদের নিয়ে গঠিত উগান্ডার ডান্স গ্রুপ,গেটো কিডস সুপারস্টার শাকিরার কাছ থেকে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে।গত সপ্তাহে কলম্বিয়ান তারকা ইনস্টাগ্রামে জানান, আমেরিকায় অনুষ্ঠেয় ফাইনালের হাফ-টাইম শো-তে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য উগান্ডার এই শিশুরাই তার প্রথম পছন্দ। উল্লেখ্য গেটো কিডস উগান্ডার রাজধানী কাম্পালায় প্রতিষ্ঠিত একটি এনজিও। তারা সমাজের অসহায় ও অনাথ শিশুদের সাহায্য করার জন্য নৃত্য এবং পারফর্মিং আর্টস ব্যবহার করে।বিশ্বকাপ সঙ্গীতের জন্য সমর্থকদের নাচের ভিডিও ক্লিপ পাঠানোর জন্য শাকিরার আহ্বানে সাড়া দিয়েছিল দলটি এবং তাদের মজাদার ও প্রাণবন্ত পরিবেশনাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কাম্পালার সড়কে শুট করা ক্লিপ দিয়ে শুরু হওয়া তাদের পরিবেশনার জন্য দলটি ইতিমধ্যেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল এবং এমনকি টিভি শো আমেরিকা’স গট ট্যালেন্ট-এও জায়গা করে নিয়েছিল।

    গেটো কিডস- এর তরুণ শিল্পীদের একজন বুসিংয়ে জোসেফিন ড্যানিয়েলা বলেছেন, আমরা বিশ্বকে দেখাতে আর অপেক্ষা করতে পারছি না, যে আমরা কী! শাকিরার সঙ্গে পারফর্ম করতে পেরে আমরা খুবই উত্তেজিত। ১৬ বছর বয়সী সেগিরিনি মাদওয়ানা বলেছেন, দেশের বাইরে যাওয়া এবং অন্যতম বড় একটি মঞ্চে পারফর্ম করা, এটা দারুণ এক অনুভূতি এবং এটি অনেক সুযোগ নিয়ে আসে।