বাংলাদেশ : ব্রিটেনের পার্লামেন্টে সরব সাংসদরা

0
146
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সরকারের পদক্ষেপ দাবি করে ব্রিটেনের পার্লামেন্টে সরব হয়েছেন সাংসদরা। 
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, তার বিরোধিতা করে বিদেশ সচিবের বিবৃতি দাবি করেছেন সাংসদ প্রীতি প্যাটেল এবং ব্যারি গার্ডনার। বাংলাদেশ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগজনক রিপোর্ট পেশ করেছে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স-এর বহুদলীয় গোষ্ঠী অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ।সেই সুরেই ব্রিটিশ সংসদে সরব হন ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত ওই সাংসদ বলেছেন, যেভাবে বাংলাদেশে হিংসার ঘটনা বেড়েই চলেছে, সেটা খুবই উদ্বেগজনক। বাংলাদেশের পরিস্থিতি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন। সরকারকে প্রীতি প্যাটেলের প্রশ্ন, লাগাতার হিংসা রুখতে কী কী পদক্ষেপ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কী বার্তা দিয়েছে ব্রিটিশ সরকার। প্রীতি প্যাটেল মনে করিয়ে দিয়েছেন, পূর্বতন ব্রিটিশ সরকার বাংলাদেশে স্বাধীনতা বজায় রাখতে উদ্যোগ নিয়েছিল। অন্যদিকে, ক্ষমতাসীন লেবার পার্টির সাংসদ হলেও বাংলাদেশে ইস্যুতে বিদেশ সচিব ডেভিড ল্যামির থেকে লিখিত বিবৃতি দাবি করেছেন ব্যারি গার্ডনার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে। তার প্রভাব পড়ছে ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূতদের উপরে।
তাঁর প্রশ্নের উত্তরে বিদেশ দফতরের উপসচিব ক্যাথরিন ওয়েস্টের জবাব, সংখ্যালঘুদের পাশে থাকবে বলে তাঁকে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গোটা পরিস্থিতির দিকে ব্রিটিশ সরকার নজর রাখছে।