গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Coochbehar বাংলাদেশ থেকে মুক্তি কোচবিহারের উকিলের, মিষ্টিমুখ  

    বাংলাদেশ থেকে মুক্তি কোচবিহারের উকিলের, মিষ্টিমুখ  

    0
    163
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২৯ দিন পর বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। পাকিস্তান থেকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তির পর দিনই বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়েছেন পেশায় কৃষক উকিল বর্মন।
    ১৬ এপ্রিল শীতলকুচিতে নিজের জমিতেই চাষ করার সময় উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। উকিল বর্মনের মুক্তির দাবিতে বিজিবি-র সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। শেষপর্যন্ত ১ মাস উকিল বর্মনের মুক্তিতে খুশি ফিরেছে পরিবারের।
    বুধবারই নবান্ন-র বৈঠক থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।