গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International যুদ্ধ বিরতিতে সায় ইউক্রেনের, তবে হামলা জারি রাশিয়ার

    যুদ্ধ বিরতিতে সায় ইউক্রেনের, তবে হামলা জারি রাশিয়ার

    0
    126
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    একদিকে যখন সৌদি জেদ্দায় ৩০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি ইউক্রেন, তখনই জেলেনস্কির দেশের ওপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ১৩০টিরও বেশি ড্রোন, ৩ টি মিসাইল আছড়ে পড়েছে ইউক্রেনের বুকে।
    ইউক্রেন সেনার তরফে রুশ হামলার কথা স্বীকার করে দাবি করা হয়েছে, বেশিরভাগ ড্রোনই আকাশপথে রুখে দিতে পেরেছে ইউক্রেনীয় বায়ুসেনা। ঘটনাচক্রে সোমবার রুশ হামলার জবাব দেয় ইউক্রেন, তার পাল্টা দিতেই রুশ হামলা বলে জানা গিয়েছে। এদিকে সৌদিতে মার্কিন বিদেশ সচিব এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে আপাতত যুদ্ধ বিরতিতে সায় দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের এই সিদ্ধান্তে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
    তবে মহূর্মুহ ড্রোন হামলা চালানোয় রাশিয়ার ভমিকা এখনও স্পষ্ট নয়। যদিও অতি উৎসাহী ট্রাম্প যুদ্ধ থামাতে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছেন।