রাশিয়ার তেলের ঘাঁটিতে বোমা ইউক্রেনের

0
109
ছবি সৌজন্যে : সংগৃহীত

রাশিয়ার তৈল পরিশোধনকেন্দ্রগুলিকে নিশানা করছে ইউক্রেন। সে সব কেন্দ্রে পর পর হামলা হচ্ছে। যার জেরে বিপাকে পড়েছে রুশ প্রশাসন। দেশের অভ্যন্তরেই জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। বেছে বেছে রাশিয়ার তৈল পরিশোধনাগার, পাম্পিং স্টেশন এবং জ্বালানিবাহী ট্রেনগুলিতে নিশানা করছে ইউক্রেন।

এতে এক দিকে যেমন রুশ সেনা সমস্যায় পড়ছে, তেমন রাশিয়ার সাধারণ মানুষেরও ভোগান্তি হচ্ছে। গত কয়েক সপ্তাহে রাশিয়ায় জ্বালানির দাম হু হু করে বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, শুধু চলতি মাসেই রাশিয়ার অন্তত ১০টি প্রধান জ্বালানিকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলা হয়েছে ভলগোগ্রাদের লুকোইল কেন্দ্রে।

এটি দক্ষিণ রাশিয়ার বৃহত্তম জ্বালানি উৎপাদন কেন্দ্র। গত ১৪ এবং ১৯ অগস্ট পর পর দু’বার এই কেন্দ্রে ইউক্রেনের বোমা পড়েছে। এ ছাড়া দক্ষিণ রাশিয়ার সারাটভে, রোস্তভ প্রদেশের তৈল পরিশোধনকেন্দ্রগুলিতে পর পর হামলা হয়েছে।