৫০০ ড্রোন নিয়ে ইউক্রেনে আক্রমণ রাশিয়ার

0
113
ছবি সৌজন্যে : এক্স
তিনবছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আকাশপথে ৫০০ ড্রোন নিয়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। শেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৪৭৭টি ড্রোন ও ৬০টি মিসাইল ছুড়েছে রাশিয়া। তার জেরে এক শিশু-সহ ৬ জন আহত হয়েছেন বলে খবর। 
জানা গিয়েছে, রাশিয়ার হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। তার পালটা দিতেই বড়সড় প্রত্যাঘাত করেছে মস্কো। জানা গিয়েছে, যার মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি মিসাইল রুখে দিতে সফল হয় ইউক্রেন। বাকিগুলি আছড়ে পড়ে ইউক্রেনের বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকায়। তবে এখনও পর্যন্ত এই হামলার জেরে প্রাণহানির খবর মেলেনি। রুশ হামলার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি স্পষ্ট দাবি করেন, জনবসতি এলাকা লক্ষ্য করে হামলা করছে রাশিয়া। রুশ হামলায় ধ্বংস হয়ে গিয়েছে একটি এফ-১৬ বিমান। যুদ্ধবিমানে থাকা পাইলটের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে তিনি সাতটি ড্রোন নিষ্ক্রিয় করেছেন তিনি।