
ইউক্রেন হয়তো একদিন রাশিয়ার হয়ে যাবে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রায় তিনবছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে থাকলে এই যুদ্ধ হতই না। কিন্তু যুদ্ধের তিন বছর পূর্তির মাত্র কয়েকদিন আগে ইউক্রেন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনও সমঝোতা করতে পারে। আবার সেটা নাও হতে পারে। আবার এমনটাও হতে পারে, ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরেই চলছে জোর চর্চা। দিনকয়েক আগেই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন তিনি।
ট্রাম্পের মতে, যুদ্ধ রুখতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করাই যেত।আগামী ২০ ফেব্রুয়ারি ইউক্রেনে পৌঁছবেন মার্কিন দূত কিথ কেলগ। যদিও ইউক্রেনের দাবি, আরও বেশি নিরাপত্তার আশ্বাস দিতে হবে ওয়াশিংটনকে।
