গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইউক্রেন শান্তি আলোচনায় তৈরি নয় : পুতিন

    ইউক্রেন শান্তি আলোচনায় তৈরি নয় : পুতিন

    0
    73
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি আলোচনায় বসার জন্য ইউক্রেন এখনো তৈরি নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে অনুষ্ঠিত বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।

    প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মস্কোর দৃষ্টিতে ইউক্রেন শান্তি আলোচনার জন্য বাস্তবিকভাবে প্রস্তুত নয়। তিনি জানান, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত নীতির ভিত্তিতেই ইউক্রেনে বর্তমান সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে রাশিয়া তৈরি এবং আগ্রহী রয়েছে।রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, ইউক্রেনে পুরো ফ্রন্টলাইনজুড়েই রুশ সেনারা অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমাদের সৈন্যরা পুরো সীমান্তজুড়ে অগ্রসর হচ্ছে, শত্রুপক্ষ সব দিকেই পিছু হটছে।

    এদিকে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মরদেহ বিনিময় সংক্রান্ত একটি তথ্য সামনে এসেছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এক হাজারের বেশি মরদেহ ফেরত পেয়েছে কিয়েভ।মস্কোর দাবি, এসব মরদেহ ইউক্রেনের সেনাসদস্যদের, যারা রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন।