গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International যুদ্ধে ধৃত ২ চিনা সেনাকে প্রকাশ ইউক্রেনের

    যুদ্ধে ধৃত ২ চিনা সেনাকে প্রকাশ ইউক্রেনের

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স
    গ্রেফতারির কথা জানানো হয়েছিল গত সপ্তাহেই। এ বার রুশ ফৌজের হয়ে যুদ্ধে লড়তে নেমে ধৃত দুই চিনা সেনাকে প্রকাশ্যে এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার।
    প্রকাশ্যে আনা হয়েছে তাদের পরিচয়ও। ইউক্রেনের ডনেৎস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই চিনাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে জেলেনস্কি গত বৃহস্পতিবার অভিযোগ করেন অন্তত ১৫৫ জন চিনা সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। এ বার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ারও বার্তা দিয়েছে ইউক্রেন।
    অন্যদিকে, চিনের পাল্টা অভিযোগ যুদ্ধবন্দিদের নাম, পরিচয় প্রকাশ্যে এনে আন্তর্জাতিক বিধি ভেঙেছে ইউক্রেন।