ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ : ইইউ

0
123
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইউক্রেনের তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা আগামী দু’ বছরের জন্য ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদের বিপরীতে এই ঋণ নিশ্চিত করার প্রস্তাবটি নিয়ে তারা একমত হতে পারেননি।

দীর্ঘ আলোচনার পর ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা বলেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন।তিনি জানিয়েছেন, ইইউর বাজেটের গ্যারান্টিতে ইউক্রেনকে এই ঋণ দেওয়া হবে এবং রাশিয়া যুদ্ধক্ষতিপূরণ দিলে তবেই কিয়েভকে ঋণ পরিশোধ করতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে এই ঋণ পরিশোধে বাজেয়াপ্ত করা রুশ সম্পদ ব্যবহারের অধিকার ইইউ নিজেদের কাছে রেখে দিচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, এই চুক্তি ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা, যা দেশের স্থিতিশীলতা আরো শক্তিশালী করবে। তিনি বলেছেন, রুশ সম্পদ বাজেয়াপ্ত অবস্থায় থাকা এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া খুবই জরুরি।উল্লেখ্য সম্মেলনের আগে বেশ কয়েকজন ইইউ নেতা ইউরোপে বাজেয়াপ্ত থাকা রাশিয়ার প্রায় ২১০ বিলিয়ন ইউরো সম্পদের একটি অংশ বন্ধক রেখে এই ঋণ নিশ্চিত করতে চেয়েছিলেন।

তবে বেলজিয়ামের আপত্তির কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ইইউতে বাজেয়াপ্ত রুশ সম্পদের প্রায় ৮৮ শতাংশই বেলজিয়ামে সংরক্ষিত।