
ফ্রান্সের কাছ থেকে ১০০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাবে ইউক্রেন। প্যারিসের কাছে একটি বিমান ঘাটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।
পরিকল্পনা অনুযায়ী, রাফাল এফ-৪ যুদ্ধবিমান ২০৩৫ সালের মধ্যে ইউক্রেনকে দেওয়া হবে আর ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন এবছর থেকেই শুরু হচ্ছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।
জ্বালানি ও রেল পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করেছে। কিয়েভ এবং তাদের বন্ধু দেশগুলি এই হামলাকে যুদ্ধোপরাধ বলে বর্ণনা করেছে।
