
ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলেও মস্কোর দাবি অনুযায়ী প্রথমেই অতিরিক্ত ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার সাংবাদিকদের সামনে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যদি আলোচনায় ফল পাওয়া যায় তাহলে যেখানেই হোক, আলোচনায় তার কোনও আপত্তি নেই। তবে রাশিয়া কিংবা বেলারুশে নয়। তিনি আমেরিকার আইনপ্রণেতাদের রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে মস্কোর দু’টি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী দুই থেকে তিন বছর ইউরোপীয় বন্ধুদের কাছ থেকে স্থিতিশীল অর্থায়নের প্রয়োজন হবে ইউক্রেনের।






