গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেস্কো

    ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেস্কো

    0
    163
    ছবি সৌজন্যে : এক্স
    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তিন বছর পর ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ইউলিয়া সিভিরিদেস্কো-কে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৩৯ বছর বয়সা ইউলিয়া প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণও করেছেন।
    তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে সিভিরিদেঙ্কো উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওই দায়িত্ব পালনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক আরও নিবিড় হয়ে ওঠে। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপর্ণ খনিজ সম্পদ স্বাক্ষরেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
    প্রধানমন্ত্রী ইউলিয়া সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি ও অর্থনীতিকে সাহায্য করার ওপর গুরুত্ব দেবেন। পদত্যাগী প্রধানমন্ত্রী ৪৯ বছর বয়সী শ্যামিহাল এখন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।