গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ‘কিভে আসুন’! পুতিনকে পাল্টা চ্যালেঞ্জ জেলেনস্কির 

    ‘কিভে আসুন’! পুতিনকে পাল্টা চ্যালেঞ্জ জেলেনস্কির 

    0
    49
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিভে আসার চ্যালেঞ্জ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ-ও ঘোষণা করেছেন, মস্কো যদি আক্রমণ বন্ধ করে, একমাত্র তবেই ইউক্রেন আর হামলা চালাবে না।
    সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান চায়। উত্তেজনা প্রশমিত করতে প্রস্তুত। তবে রাশিয়া যদি জ্বালানি পরিকাঠামোর উপর আক্রমণ না-করে, তবে হামলা করবে না। তার পরেই পুতিনকে কিভে আসার চ্যালেঞ্জ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
    ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, পুতিনের আমন্ত্রণে মস্কো যেতে পারবেন না। তবে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত।