
ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন, যুদ্ধবিরতি নিয়ে এমনই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে রাজি জানিয়েছে মস্কো, কিন্তু সেই প্রস্তাব কীভাবে কার্যকর হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই পরিস্থিতিতে জেলেনস্কির দাবি, পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ৩০ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে , তাতে রাশিয়া রাজি না হলে অর্থনৈতিক অবরোধের মুখেও পড়তে হতে পারে পুতিনের দেশকে। ইউক্রেন অবশ্য আগেই মার্কিন যুদ্ধ বিরতির প্রস্তাবে সমর্থন করেছে।
