
আসতে চলেছে মনস্তাত্ত্বিক ছোট ছবি উল্টো রাজার দেশে। পরিচালনায় ঋষভ দত্ত। এই স্বল্পদৈর্ঘ্যের ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন বিমল গিরি, স্বরলিপি ঘোষ, মিনাশ্রী সরকার।
এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন বনানী দে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। গল্প এগিয়েছে বিপ্লবকে ঘিরে। বিপ্লব একজন সাধারণ মানুষ। দারিদ্র্য, ঋণ আর একের পর এক ব্যর্থতা তার জীবনকে কঠিন করে তুলেছে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছে। বোন এর প্রতি তার অনেক দায়িত্ব। একজন শিক্ষক হিসেবে কাজ করলেও, আদালতের রায়ে ২৬ হাজার শিক্ষকের সঙ্গে তার চাকরিও চলে যায়। যেদিন তার জীবন পুরোপুরি ভেঙে পড়ে, সেদিনই সে তার ভালোবাসার মানুষটিকে জোর করে দেওয়া বিয়ে থেকে নিয়ে আসার কথা ভেবেছিল। কিন্তু সাহসের অভাবে সে তা করতে পারেনি।
সব দিক থেকে হেরে গিয়ে, আর কোনো পথ না দেখে, বিপ্লব মৃত্যুকেই বেছে নেয়।কিন্তু তার গল্প সেখানেই শেষ হয় না। মৃত্যুর ঠিক আগে তার সামনে খুলে যায় এক রহস্যময় দরজা, যা তাকে নিয়ে যায় উল্টো রাজার দেশে।
