
ঘরের মধ্যে বাজি পোড়াতে গিয়ে মৃত্যু হয়েছে ৩ শিশুর। হাওড়ার উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে ৩ শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় বাড়ির ভিতরেই বাজি পোড়াচ্ছিল ৩ শিশু। মুহূর্তে আগুন ধরে যায় পুরো ঘরে। বছর ১১-র শ্রাবন্তিকা মিস্ত্রি, ৩ বছরের ইশান ধারা এবং বছর পাঁচের মমতাজ খাতুন অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি।
ঘরের মধ্যে অবশিষ্ট নেই কোনও আসবাবপত্র। দমকল, পুলিশের অনুমান ঘরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ছবি সৌজন্যে : নিজস্ব
