৭ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ

0
137
ছবি সৌজন্যে : সংগৃহীত

দিল্লিতে ২০২০ সালের হিংসার ঘটনায় অভিযুক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে ৭ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। দিল্লির আদালত জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তাঁর জামিন কার্যকর হবে।

 

তার পর আবার জেলে গিয়ে আত্মসমর্পণ করতে হবে জেএনইউয়ের প্রাক্তন গবেষককে। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জামিন পেয়েছেন উমর। ১০ দিনের জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লির আদালত শর্তসাপেক্ষে তাঁকে সাত দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছে। ২০২০ সালে দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটে, যাতে ৫৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭০০-র বেশি। ওই ঘটনায় উমরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা করেছিল দিল্লি পুলিশ। সেই থেকে তিনি জেলে আছেন। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উমরকে গ্রেফতার করা হয়েছিল।

 

দিল্লি পুলিশ দাবি করেছিল, হিংসার ঘটনায় অন্যতম মূল ষড়যন্ত্রকারী উমর।পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবার সাময়িক মুক্তি পেলেন তিনি।