গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk রাষ্ট্রপুঞ্জের ব্ল্যাকলিস্ট-এ ইজরায়েল

    রাষ্ট্রপুঞ্জের ব্ল্যাকলিস্ট-এ ইজরায়েল

    0
    173
    Israel on UN blacklist
    Israel on UN blacklist
    গাজায় শিশুদের হত্যা ও অকল্পনীয় অত্যাচার চালানোর অভিযোগে রাষ্ট্রপুঞ্জের ব্ল্যাকলিস্ট-এর তালিকায় উঠেছে ইজ়রায়েলের নাম।
    রাষ্ট্রপুঞ্জের এক প্রতিনিধি, গিলাদ এরদান জানিয়েছেন, যে দেশ, সেনা বা গোষ্ঠী শিশুদের হত্যা, গুরুতর জখম, যৌন নির্যাতন, অপহরণ করে বা তাদের জন্য প্রয়োজনীয় পরিষেবা যেমন হাসপাতাল, স্কুল কিংবা কোনও মানবিক সহায়তা থেকে তাদের বঞ্চিত করে, তাদেরকেই এই কালো-তালিকাভুক্ত করা হয়। সশস্ত্র সংঘর্ষ-পীড়িত শিশুদের নিয়ে রাষ্ট্রপুঞ্জের ভার্জিনিয়া গাম্বার একটি রিপোর্টে দাবি, গত আট মাসে গাজ়ায় যে সাড়ে ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত ১৩ হাজার শিশু রয়েছে। আগামী সপ্তাহে আরও একটি রিপোর্ট দেওয়া হবে নিরাপত্তা পরিষদে। যদিও, ঠিক কোন কোন অপরাধ গাজ়ার শিশুদের প্রতি ইজ়রায়েল ডিফেন্স ফোর্স করেছে, তা নিশ্চিত ভাবে জানানো হয়নি।মানবাধিকার সংগঠানগুলি রাষ্ট্রপুঞ্জের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইনের কর্তৃপক্ষও। তীব্র কটাক্ষ করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, নৈতিকতার নিরিখে ইজ়রায়েল সেনা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ।