গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হত্যাকাণ্ডের তদন্ত চায় রাষ্ট্রপুঞ্জ

0
112
ছবি সৌজন্যে : এক্স
গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে প্যালেস্তানীয়দের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরস। ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমান মানুষের ওপর ইজরায়েলি বাহিনী গুলি চালানোর অভিযোগ আসার পর তিনি একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।
আমেরিকা ও ইজরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত রাফাহ কেন্দ্রে মানুষ খাবারের জন্য অপেক্ষা করার সময় গুলি চালানোর কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রেড ক্রস জানিয়েছেন, তাদের হাসপাতালে ১৭৯ জন আহতের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।
হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা অবশ্য ৩১ মৃত্যুর কথা বলেছে। তবে ইজরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলের কাছাকাছি বা ভিতরে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে।