
পহলেগাঁও জঙ্গি হামলার আবহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিয়ো গুতেরস।
সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। তারপরেই বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারও নাম না করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই নিশানা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।
অন্যদিকে মহাসচিবের সঙ্গে কথা বলার পর পাকি প্রধানমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে না। একই সঙ্গে ভারতের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি।
