
ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি সম্মানের সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন গুতেরেস। এ চুক্তি বাস্তবায়নে আমেরিকার ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।তিনি বলেছেন, এই সাময়িক যুদ্ধবিরতি বর্তমান সংঘাত কমাতে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ সুগম করবে।
আন্তোনিও গুতেরেস বলেছেন, সব পক্ষকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করতে হবে।তিনি জানিয়েছেন, এ আহ্বান ইসরায়েল ও লেবাননের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ, যেমন- সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য।
