
গাজায় ইজরায়েলের সামরিক অভিযান, চরম খাদ্যসঙ্কটের আবহে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে ১৪ হাজার শিশুর।
রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিষয়ক কর্তা টম ফ্লেচার এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে গাজার প্রয়োজন বিপুল পরিমাণ মানবিক সহায়তা। ইজরায়েলের পাঁচটি ত্রাণবোঝাই ট্রাক পাঠানো নিয়ে তাঁর দাবি, ট্রাকবোঝাই ত্রাণ পাঠানো হলেও সেই ত্রাণ এখনও গাজাবাসীর কাছে পৌঁছায়নি।
কারণ ট্রাকগুলি সীমান্তেই দাঁড়িয়ে রয়েছে। ওই ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শিশুদের খাবারও। তাঁদের তরফে ১০০ টি ট্রাক গাজায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ফ্লেচার। তবে তাঁর দাবি, ত্রাণ পাঠাতে গিয়ে প্রতিটি স্থানের তাঁদের বাধা দেওয়া হচ্ছে।







