
ইজরায়েলের গাজা ভূখণ্ড পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিও গুতেরেস। সোমবার আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। তার পরেই তেল আভিভের সেই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস ইজরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন বলে রাতে সংস্থার মুখপাত্র জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাশিম ব্রিগেড ইজারায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরে নেতানিয়াহুর ফৌজ ধারাবাহিক ভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
এর পর কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজরায়েল সরকার এবং হামাস।১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকরও হয়েছিল। কিন্তু পণবন্দি মুক্তি ঘিরে টানাপড়েনের জেরে মার্চের গোড়ায় একতরফা ভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবার হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা।
