গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

    0
    149
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসকদল আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশন। সোমবার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে বাংলাদেশে স্বাধীন ভাবে মতপ্রকাশের অধিকার খর্ব হবে।
     গত মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনূস সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ বন্ধ থাকবে।
    জাতীয় সংসদ বা অন্য কোনও নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল।