
ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের উত্তর দিকে শান প্রদেশের নাংচোর জুন্টা সেনার বোমারু বিমানের হানায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে । ভূমিকম্পের তিন ঘন্টার মধ্যেই ওই হামলায় চলেছিল বলে দাবি করা হচ্ছে। উত্তর-পশ্চিম মায়ানমারের সাগাইং প্রদেশের চ্যাং-ইউ শহরেও আকাশপথে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই অঞ্চলটি জুন্টা সেনার বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে ।
তাইল্যান্ড সীমান্তের কাছাকাছি কিছু এলাকাতেও বোমাবর্ষণ হয়েছে বলে সূত্রে খবর। হামলার ঘটনার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জও। এই পরিস্থিতিতেও জুন্টাবাহিনীর হামলা চালিয়ে যাওয়াকে জঘন্য বলে মন্তব্য করেছে রাষ্ট্রপুঞ্জ। বর্তমান পরিস্থিতিতে এটি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে তারা।








