রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার প্রধান বারহাম সালিহ

0
135
ছবি সৌজন্যে : এক্স

সাদ্দাম হোসেনের নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট বারহাম সালিহ রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি বর্তমান হাইকমিশনার ইতালির ফিলিপ্পো গ্রান্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন হবেন। ২০১৬ সাল থেকে এই পদে অধিষ্ঠিত ছিলেন গ্রান্ডি।রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ১১ ডিসেম্বরের একটি চিঠিতে সালিহের পাঁচ বছরের মেয়াদ ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যা ইউএনএইচসিআর কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে, সালিহকে ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে শুরু হওয়া পাঁচ বছরের মেয়াদের জন্য নিযুক্ত করা হয়েছে।

তবে এই নিয়োগটি অস্থায়ী এবং ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির অনুমোদনের পরই কার্যকর হবে। উল্লেখ্য ,ইরাকের কুর্দি অঞ্চলে নেতা সালিহের এই নিয়োগ,বিশ্বব্যাপী সংস্থাটির প্রধান দাতা দেশগুলো থেকে ইউএনএইচসিআর নিয়োগের ঐতিহ্য ভেঙে দিয়েছে। কারণ এর আগের দায়িত্ব পালন করা ইউএনএইচসিআর-এর অর্ধেকেরও বেশি ইউরোপ থেকেই এসেছিলেন।