গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লিতে আটক ওয়াংচুক, ক্ষুব্ধ রাহুল

    দিল্লিতে আটক ওয়াংচুক, ক্ষুব্ধ রাহুল

    0
    145

    পরিবেশ রক্ষার দাবিতে দিল্লিতে মিছিলের মধ্যে থ্রি ইডিয়টস খ্যাত সোনম ওয়াংচুককে আটক করেছে পুলিশ।আর এই ঘটনায় ক্ষুব্ধ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

    দীর্ঘদিন ধরেই পরিবেশ রক্ষা এবং প্রকৃতিকে বাঁচাতে পথে নেমে আন্দোলন করেছেন সোনম ওয়াংচুক।এবার লাদাখের নেতৃত্বের সঙ্গে স্থানীয় দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার যেন আলোচনায় বসে, সেই দাবিতে লেহ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করছেন তিনি। এই কর্মসূচিতে সোনম ওয়াংচুকর সঙ্গী হয়েছেন বয়স্ক আমজনতা থেকে প্রাক্তন সেনাকর্মীরাও।সোমবার দিল্লি সীমানায় এসে পৌঁছন সোনম ওয়াংচুকরা। সেখানেই গভীর রাতে তাদের আটক করে দিল্লি পুলিশ।১৫০ জন পদযাত্রীকে আটক করেছে দিল্লি পুলিশ। তারপরে গান্ধীজির উক্তি স্মরণ করে সোনম ওয়াংচুক বলেছেন, বাপুর সমাধি পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা করতে গিয়ে তাদের আটক করা হল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একী দশা, হায় রাম। এরপরেই অনির্দিষ্টকালের জন্য অনশনের ডাক দিয়েছেন তাঁরা।অন্যদিকে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, সোনম ওয়াংচুক এবং শতাধিক লাদাখবাসীর শান্তিপূর্ণ মিছিল থেকে আটক করা একেবারেই মেনে নেওয়া যায় না।