
সাধারণতঃ দেখা যায় শীতকালে অনেকের কাছেই আরামের।তবে জাঁকিয়ে শীত পড়লে তাতে কষ্টে দিন কাটে অনেকেরই। শীতকালে হাত-পা ঠান্ডা হয়ে যায়। কেউ কেউ গিঁটে ব্যথাও অনুভব করে। শীতে ঠান্ডার কারণে হাত ও পায়ের রক্তনালি সংকুচিত হয়ে যায়।এতে রক্তপ্রবাহে বাধা তৈরি হয়।
এই কারণে অনেকেরই শীতকালে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন।বয়স বাড়লে শীতকালে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যা বেশি দেখা যায়। তবে, কম বয়সেও অনেকে এই ধরনের সমস্যায় ভোগেন। এখন প্রশ্ন হলো এই ঠান্ডায় হাত-পা গরম রাখবেন কীভাবে? উত্তর হল,পায়ে মোজা এবং হাতে গ্লভস পরুন।উলের বোনা মোজা ও গ্লভস পরলে বেশি উপকার পাবেন।এতে আপনার হাত ও পা গরম থাকবে।এছাড়া আপনি হিটিং প্যাড ব্যবহার করতে পারেন।পাশাপাশি,হাতে ও পায়ে ভালো করে সরিষার তেল মালিশ করুন।এতে রক্তপ্রবাহ বাড়বে এবং গরম থাকবে।রাতে ঘুমোতে যাওয়ার আগে হাতে ও পায়ে ভালো করে সরিষার তেল মালিশ করে ঘুমাতে যান। সেইসঙ্গে ঠান্ডায় শরীরকে গরম রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করুন। প্রতিদিন ৩০ মিনিট যোগব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হবে। এতে হাত-পা গরম থাকবে। অন্যদিকে,শীতের ডায়েট শরীরকে গরম রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া দেহে যদি আয়রনের ঘাটতি থাকে,তাহলে হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে। তাই এই সিজনে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। ওদিকে শীতকালে অনেকের মধ্যে জল কম খাওয়ার প্রবণতা দেখা দেয়।
শরীরে তরলের অভাব থাকবে, শরীর ডি-হাইড্রেট থাকলে হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে। তাই ঠান্ডায় প্রচুর পরিমাণে জল পান করুন।সেইসঙ্গে,শরীর ঠিক রাখতে এড়িয়ে চলুন ঠান্ডা জল। শীতে হালকা গরম জলে হাত-পা মুখ ধোয়ার চেষ্টা করুন। তাতে শরীর অনেক বেশি সুস্থ থাকবে।
