ভাইপোকে মেরে অর্ধদগ্ধ দেহ ফেলে পালান কাকা!

0
122
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নাবালিকা মেয়ের নগ্ন ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করছিলেন। এই কারণে ভাইপোকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ পোড়ানোর চেষ্টা করেন কাকা।
কিন্তু পুরোটা পোড়েনি। নীল রঙের একটি ড্রামে ওই অবস্থাতেই দেহ ফেলে পালিয়েছিলেন যুবক। ঘটনার প্রায় এক বছর পরে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। উত্তরপ্রদেশের আগরার মালপুরা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাকেশ। বয়স ১৯ বছর। গত বছর ১৮ ফেব্রুয়ারি অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় তাঁর। দেহাংশের ডিএনএ পরীক্ষার পর গত সোমবার গ্রেফতার করা হয়েছে মৃতের কাকা দেবীরাম কিশোরকে। গত সোমবার গ্রেফতারির পরে দেবীরাম নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে খবর।
তবে আর এক ভাইপো পলাতক। তাঁর খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশ।