পশ্চিমবঙ্গে অঘোষিত জরুরি অবস্থা, তোপ আইন প্রতিমন্ত্রীর

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গে অঘোষিত জরুরি অবস্থা চলছে। রাজ্যে এসে কসবাকাণ্ড নিয়ে আক্রমণ করেছেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।
সংসদ থেকে পথ, সর্বত্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী বলেছেন গ্রেফতার করলেই হবে না শাস্তি দিতে হবে। রাজ্যের আইনশৃঙ্খলা সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার কোনও পদক্ষেপ নেয়নি।
ভোটব্যাঙ্ক বাঁচাতে শুধু তুষ্টিকরণের রাজনীতি করছেন। এমন ঘটনা আর চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।