
অস্ট্রেলিয়ার পর এবার যাদের বয়স এখনও ১৬ বছর হয়নি এমন কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার।
আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সংবাদিকে সম্মেলনে ফাহমি ফাদজিল জানিয়েছেন, সাইবারবুলিং, অর্থনৈতিক অপরাধ এবং শিশুদের প্রতি যৌন নিপীড়নমূলক বিভিন্ন কন্টেন্ট থেকে শিশু-কিশোর কিশোরীদের মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকার।
মন্ত্রী আরও জানিয়েছেন, সম্প্রতি অস্ট্রেলিয়ার সরকার সেই দেশের ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অস্ট্রেলিয়ার সরকারের দ্বারা অনুপ্রানীত হয়েই মালয়েশিয়ার সরকারও একই পদক্ষেপ নিচ্ছে। জানা গেছে, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসও সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বয়স নির্ধারণ নিয়ে যৌথভাবে কাজ করছে।







