
কলম্বিয়ায় চলছে অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল বিশ্বকাপ।সেখানে শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টারে ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিলের মেয়েরা।
অন্যদিকে জার্মানির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল।ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও পেনাল্টি থেকে গোল করে সমতায় থেকে বিরতিতে যায় ব্রাজিলের মেয়েরা।এরপর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দু’ গোল করে ব্রাজিল। তাতে ৩-১ গলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।আর,ব্রাজিলের জয়ের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। জার্মানির কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা।জার্মানির হয়ে জোড়া গোল করেছেন নাচতিগাল। এছাড়া একটি করে গোল করেছেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।
