সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা : বি আর গাভাই 

0
75
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মধ্যপ্রদেশের এক মন্দিরে বিষ্ণুমূর্তি পুনঃস্থাপন সংক্রান্ত মামলার শুনানিতে করা মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই। বৃহস্পতিবার তিনি বলেছেন, তাঁর মন্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে এবং তিনি সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করেন।

মঙ্গলবার জবারি মন্দিরে ৭ ফুট উচ্চতার একটি বিষ্ণুমূর্তি পুনঃস্থাপন চেয়ে দায়ের হওয়া মামলাটি খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, বিষয়টি প্রত্নতত্ত্ব দফতরের এক্তিয়ারের মধ্যে পড়ে। সেই সময় প্রধান বিচারপতি আবেদনকারীকে বলেন, ‘মামলাটি জনপ্রিয়তা পাওয়ার জন্যই করা হয়েছে। আপনি যদি বিষ্ণুভক্ত হন, তবে প্রার্থনা করুন, মূর্তি নিজেই তার ব্যবস্থা করে নেবে! এই মন্তব্যই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় ওঠে।

অনেকে অভিযোগ করেছেন, প্রধান বিচারপতির করা এই মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। কারও কারও মতে, এমন মন্তব্যের জন্য প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত।