
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ১১ বছর পূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে হিংসা থেকে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
কলকাতায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব ১১ বছরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কিকি করেছে তার ফিরিস্তি তুলে ধরেছেন। পাশাপাশি কেন্দ্রের কোন কোন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার আটকে দিয়েছে তাও তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে তিনি সন্দেশখালি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে আক্রমণ করেছেন।
একই সঙ্গে তিনি বলেছেন সিএজি রিপোর্ট বলছে এরাজ্যে ২ লাখ কোটি টাকার সরকারি প্রকল্পে কাজ শেষের শংসাপত্র দেওয়া হয়নি। সেই অর্থ কোথায় গিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
