
১৭ বছরের এক নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে জাতীয় কোচের বিরুদ্ধে। হরিয়ানা পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ওই কোচকে নির্বাসিত করেছে ভারতের রাইফেল অ্যাসোসিয়েশন। ফরিদাবাদে একটি হোটেলে ১৭ বছর বয়সি ওই মহিলা শুটারকে যৌন হেনস্থার অভিযোগে উঠেছে কোচের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এফআইআর অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল দিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জে।
সেই সময় সেখানে জাতীয় স্তরের একটি শুটিং প্রতিযোগিতা চলছিল। অভিযোগে জানানো হয়েছে, পারফরম্যান্স নিয়ে আলোচনা করার অজুহাতে ওই কোচ ফরিদাবাদের হোটেলের ঘরে শুটারকে ডেকে পাঠান এবং যৌন হেনস্থা করেন। ওই শুটারের পরিবার বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগ করেছে। তার ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে।









