গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology কল পেলেই বুঝুন জিমেল হ্যাকের চেষ্টা

    কল পেলেই বুঝুন জিমেল হ্যাকের চেষ্টা

    0
    141
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, ২.৫ বিলিয়ন জিমেইল অ্যাকাউন্ট ফাঁস,এই শিরোনামে প্রকাশিত সংবাদের পর ইউজারদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে গুগল এই দাবি নাকচ করে জানিয়েছে,জিমেল কিংবা গুগল ক্লাউডের কোনো সার্ভার হ্যাক হয়নি।

    গুগলের ভাষায়, এসব তথ্য বিভ্রান্তিকর এবং গুজব।তবে গুগল সতর্ক করে বলেছে, অনেক ইউজার এখন সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছেন। বিশেষ করে ভুয়ো ফোন কলের মাধ্যমে তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে।এসব প্রতারক নিজেদের গুগলের প্রতিনিধি পরিচয় দিয়ে ইউজারদের কাছ থেকে পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই অবস্থায় গুগল স্পষ্টভাবে জানিয়েছে, তারা কখনোই কোনো ইউজারকে ফোন করে পাসওয়ার্ড রিসেট করতে বলে না, কিংবা সরাসরি ফোনে অ্যাকাউন্ট সমস্যার সমাধান করে না। প্রতারকরা গুগলের নাম ভাঙিয়ে এই ধরণের কল করছে এবং ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে।বলা হচ্ছে, প্রতারকরা সাধারণত গুগলের কর্মী সেজে ফোন করে বলে থাকেন, আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক লগইনের চেষ্টা হয়েছে। এরপর ইউজারকে পাসওয়ার্ড রিসেট করতে বলা হয়। একবার ইউজার সেই নির্দেশ অনুসরণ করলে হ্যাকার সহজেই তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।এই প্রতারণামূলক কলগুলো সাধারণত +১ (৬৫০) ২৫৩-০০০০ নম্বর থেকে আসে,যেটি গুগলের প্রকৃত সদর দপ্তরের নম্বর বলে অনলাইনে পরিচিত। কিন্তু সাইবার অপরাধীরা স্পুফিং পদ্ধতিতে এই নম্বরটি জাল করে ব্যবহার করছে, ফলে ফোন কলটি আসল মনে হলেও এটি একটি ফাঁদ।

    এর মধ্যে রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজাররা জানিয়েছেন, কলকারী সাধারণত ক্যালিফোর্নিয়ার মতো উচ্চারণে কথা বলেন এবং নিরাপত্তা যাচাইয়ের নাম করে কিছু ধাপ অনুসরণ করতে বলেন,যা আদতে একটি ফিশিং কৌশল।মনে রাখবেন, গুগল কখনো এই ধরনের কল করে না। ফোন কলের কোনো নির্দেশনা অনুসরণ করবেন না। কোনো লিঙ্কে ক্লিক করবেন না।