বদহজমের সমস্যা নিজে বুঝুন

0
142
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

আমাদের শরীরে অনেক সময়েই বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেগুলোকে আমরা খুব সাধারণ সমস্যা ভেবে একেবারেই পাত্তা দিই না। তবে এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো অবহেলা করা অনুচিত। এসব লক্ষণই জানিয়ে দেয় যে আমাদের শরীর বড়সড় সমস্যা হতে চলেছে।

এমন কিছু লক্ষণ রয়েছে, যেগুলো জানিয়ে দেয় যে হজমশক্তির সমস্যা হয়েছে। দুর্বল হয়ে পড়েছে পেটের স্বাস্থ্য। তাই জটিল রোগ হওয়ার আগেই এসব লক্ষণ চিনে রাখুন। কী সেসব লক্ষণ, যেসব কারণে হজমে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। যেমন বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণই পেটে চিনচিনে ব্যথা বা অস্বস্তি হতে পারে। কিছু খেলেই মনে হবে যেন পেটে ব্যথা হচ্ছে। এখনি মনে হচ্ছে বাথরুমে দৌড়াতে হবে। আসলে বদহজমের সমস্যা মানে খাবার সঠিকভাবে হজম না হওয়া।এর ফলে চোঁয়া ঢেকুর উঠতে পারে। সারাক্ষণ এই অস্বস্তিকর ঢেকুর উঠতে থাকলে এখনই সাবধান হওয়া জরুরি।অনেকদিন ধরে বদহজমের সমস্যায় ভুগলে মনে হবে জল খেলেও অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। অ্যাসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা গেলে একেবারেই অবহেলা করবেন না। পাশাপাশি সামান্য কিছু খেলেও অনেকেরই টক ঢেকুর উঠতে থাকে। এর অন্যতম কারণ বদহজমের সমস্যা। এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা করলে বিপদ বাড়বে। সেইসঙ্গে খাবার দেখলে অনীহা, খিদে না থাকা, গা-গোলানো ও বমিভাব- এগুলো বদহজমের কারণেই দেখা যায়। তাই এসব উপসর্গ পরপর কয়েকদিন দেখা দিলে অবহেলা করবেন না। অন্যদিকে,বদহজমের সমস্যা থেকে প্রবলভাবে গ্যাসের অসুবিধাও দেখা দিতে পারে। সারাক্ষণ গলায় চাপ লাগতে পারে। অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। আপনি হয়তো ভাবছেন জল খেলেই সমস্যার সমাধান হবে।কিন্তু তা নাও হতে পারে।বরং জটিল সমস্যা তৈরি হতে পারে। তাই শুরু থেকেই সাবধানে থাকা জরুরি। সব মিলিয়ে,বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণ পেট আইঢাই করবে। মনে হবে যেন পেট ফুলে ফেঁপে রয়েছে। সামান্য কিছু খেলেই অস্বস্তি হবে। এসব উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই অবস্থায়,দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা বদহজমের সমস্যা অবহেলা করলে পরবর্তীতে পেটের বড় রকমের সমস্যা দেখা দিতে পারে।

যাদের প্রচণ্ড অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে অনেকদিন ধরে, বুঝতে হবে আপনার বদহজমের সমস্যা রয়েছে অনেক বেশি। বদহজমের সমস্যায় ভাজা, তেলমসলা, ঝাল খাবার এড়িয়ে চলুন।সেইসঙ্গে সহজপাচ্য খাবার খান। সঠিক পরিমাণে জল খান।