সইফকে হামালায় আন্ডারওয়ার্ল্ডের যোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী                 

0
146
ছবি সৌজন্যে : এক্স
সইফ আলি খানের উপর হামালার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও যোগ নেই। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যোগেশ কদম।তিনি জানিয়েছেন, অন্ধকার জগতের কোনও গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
পুলিশের কাছেও এরকম কোনও নেই যে, অভিনেতাকে কেউ হুমকি দিয়েছিল। তাছাড়া, সইফ আলি খান অতিরিক্ত নিরাপত্তাও চাননি পুলিশের কাছে। তিনি যদি নিরাপত্তার জন্য আবেদন করেন, তাহলে সরকার যথাযোগ্য পদক্ষেপ করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, হামলাকারীর একমাত্র উদ্দেশ্য ছিল চুরি করা।অন্যদিকে, বান্দ্রা স্টেশনে আটক সন্দেহভাজন ব্যক্তি সইফ আলি খানের বাড়ির হামালাকারী নয় জানিয়েছে মুম্বই পুলিশ। শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময় সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। সেই সময় ওই ব্যক্তি ইতস্তত সেখানে ঘুরছিলেন বলে জানা গিয়েছিল। এরপরেই আটক করা হয় তাঁকে।থানায় এনে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।কিন্তু পরে পুলিশের তরফে জানানো হয়, সন্দেহভাজন যে ব্যক্তিকে বান্দ্রা স্টেশন থেকে আটক করা হয়েছে, তিনি সইফ আলি খানের বাড়ির হামালাকারী নয়। এদিকে, শুক্রবার আততায়ীর দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে পুলিশ।
সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ অনুযায়ী, রাত ১টা ৩৮ মিনিট ২ সেকেন্ডে আততায়ীকে আপৎকালীন সিঁড়ি বেয়ে ১২ তলায় উঠতে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল টি-শার্ট এবং জিন্স।২ টো ৩৩ মিনিট নাগাদ তাঁকে নামতে দেখা যায়।