গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International সেনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে  প্রকাশ্যে এনসিপি-র দ্বন্দ্ব

    সেনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে  প্রকাশ্যে এনসিপি-র দ্বন্দ্ব

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশের সেনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সে দেশের নয়া  দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির-র মুখ্য সংগঠন হাসানত আবদুল্লাহ। রবিবার আর একটি পোস্টে কার্যত  সেই অভিযোগকে খণ্ডন করেছেন দলের আর এক মুখ্যসচেতক সারজিস আলম। এই পরিস্থিতিতে অস্বস্তি বেড়েছে নাহিদ ইসলামের নবগঠিত দলের অন্দরেই।
    গত বৃহস্পতিবার রাতে আবদুল্লাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, গত ১১ মার্চ তিনি এবং দলের আরও দুজনকে সেনা ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে  গিয়ে  আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ।
    রবিবার সারজিস লিখেছেন, সেভাবে ওই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে  তা সমীচীন নয় । এই বিতর্কের মাঝে এনসিপির মুখ্য সমন্বযকারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপি নেতাদের মধ্যে কোনও দূরত্ব কিংবা বোঝাপড়ার জায়গায়  কোনও ঘাটতি নেই।