মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ফের কালীঘাটে চাকরিহারা শিক্ষিকারা

0
157
ছবি সৌজন্যে : নিজস্ব

আবারও চাকরিতে পুনর্বহালের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে গিয়েছেন চাকরিহাবা শিক্ষিকারা। এর আগে বৃহস্পতিবার ৬ জন শিক্ষিকা কালাঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাঁদের দাবিগুলো মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে।

কিন্তু কালীঘাট থানার পুলিশ তাদের আটক করে। পরে কয়েকজন মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে ডেপুটেশন দিয়ে এসেছিলেন। রবিবার সকালে ফের চাকরিহাবাদের কয়েকজন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গিয়েছিলেন। তাঁরা দাবি করতে থাকেন মুখ্যমন্ত্রী বাড়িতে রয়েছেন।

তাই সাক্ষাতের জন্য এসেছেন। কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। সিএমও আধিকারিকদের কাছে তাদের দাবি সম্মলিত চিঠি দিয়ে এসেছেন।