দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন: কর্নাটক হাইকোর্ট

0
111
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কেন্দ্র এবং রাজ্য বিধানসভাগুলিকে অভিন্ন দেওয়ানি বিধি আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে কর্নাটক হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র এই আইনই পারে সংবিধায়নের ১৪ অনুচ্ছেদের মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে। এক মুসলিম মহিলার সম্পত্তি বণ্টন সংক্রান্ত বিরোধ নিয়ে রায় ঘোষণা করতে গিয়ে আদালত মুসলিম পার্সোনাল ল-এর বিরোধিতায় সরব হন। 
বিচারপতি সঞ্জীব কুমার দেশেই আইন ও মসলিম পার্সোনাল ল-র মধ্যকার বৈষম্য তুলে ধরে বলেছেন, হিন্দু কন্যারা সমস্ত বিষয়ে পুত্রের সমান আইনি অধিকার পান। যা মুসলিম মহিলারা পান না। এই লিঙ্গ বিভাজন মুছে দিয়ে সংবিধানে সমতা রক্ষার জন্য অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন রয়েছে।
এই আইন বাস্তবায়িত হলেই দেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪ এর উদ্দেশ্যে সফল হবে। দেশের ধর্মের ভিত্তিতে মহিলাদের প্রতি বঞ্চনা করার কুপ্রবণতা বন্ধ হবে।