
উত্তরাখণ্ড, গুজরাটের পর তৃতীয় রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গিয়েছে অসমে। বুধবার অসম বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে এই বিল।
বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতি ছিল, সরকার গড়লে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। সেই প্রক্রিয়া শুরু করে দিলেন হিমন্ত বিশ্বশর্মারা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের জন্য উঠেপড়ে লাগেন হিমন্ত বিশ্বশর্মা। ১৩ মে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাশ হয়ে যায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রস্তাব। অসমের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সংকল্পপত্রে। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, সেই বার্তা দিতে চান তিনি।
সেইমতো অসম বিধানসভার অধিবেশনে মঙ্গলবার পেশ করা হয় অভিন্ন দেওয়ানি বিধি বিল। বুধবার ধ্বনিভোটে তা পাশ হয়ে গিয়েছে।




