অভিন্ন দেওয়ানি বিধি হবেই: মুখ্যমন্ত্রী 

0
19
ছবি সৌজন্যে : নিজস্ব

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা হবেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধা জানিয়ে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার বিধানসভায় এবিষয়ে যা বলার বলবেন বলে জানিয়েছেন। বঙ্কিমচন্দ্রের জন্মভিটেয় দাঁড়িয়ে তিনি বলেছেন এর নির্দিষ্ট নিয়ম আছে। গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের মত অন্যান্য রাজ্যে যেভাবে বিচারপতির নেতৃত্বে কমিটি করে কাজ হয়েছে, সেভাবে এখানেও হবে। সোমবার বিশেষ অধিবেশনে বিলটি পেশ করা হবে।

অসমে মে মাসেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে। বিলটি পাস হয়ে গেলে দেশের মধ্যে চতুর্থ রাজ্য হবে পশ্চিমবঙ্গ।