
নরেন্দ্র মোদী সরকারের বাজেটে বঞ্চনার প্রতিবাদে ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন না।
এমনটাই জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ কেসি বেণুগোপাল।তবে শুধু কংগ্রেস নয় বিরোধী জোট ইন্ডিয়া’র শরিক ডিএমকের প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছেন কেসি বেণুগোপাল। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেছেন, এই কেন্দ্রীয় বাজেট অত্যন্ত বৈষম্যমূলক এবং বিপজ্জনক। যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সাম্যের নীতির পরিপন্থী এই কেন্দ্রীয় বাজেট।
